ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে ছুটে যায়।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বাংলানিউজকে জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তিনি বলেন, "আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে বলতে পারবো।"
সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। তারা একদিকে যেমন সংসদের বিরোধী দল ছিল, তেমনি সরকারের মন্ত্রিসভায়ও অংশ নিয়েছে, যা নজিরবিহীন।
গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দলের দাবি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাপা সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি