ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জেনে নিন মুসাফিরের জন্য জুমার নামাজের নিয়ম
ইসলামে জুমার দিন জোহরের সময় দুই রাকাত জুমার নামাজ আদায় করা হয়, যা সাধারণ জোহরের চার রাকাত নামাজ থেকে ভিন্ন। জুমার নামাজের আগে খুতবা প্রদান করা হয়। এই নামাজ সব মুসলিমের ওপর ওয়াজিব হলেও কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
হাদিস অনুযায়ী, কিছু শ্রেণির মানুষের ওপর জুমার নামাজ ওয়াজিব নয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ ও পরকালের ওপর যাদের ঈমান আছে, তাদের ওপর জুমা ওয়াজিব। তবে অসুস্থ, মুসাফির, নারী, শিশু ও ক্রীতদাসদের ওপর জুমা ওয়াজিব নয়।” (বায়হাকি ও দারাকুতনি)
এই হাদিস থেকে স্পষ্ট যে, মুসাফিরের ওপর জুমার নামাজ ওয়াজিব নয়। তাই কোনো মুসাফির যদি সফরের কারণে বা যানবাহনে থাকার কারণে জুমার নামাজে অংশ নিতে না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। এই অবস্থায় তিনি জুমার সময় সাধারণ জোহরের নামাজ কসর (দুই রাকাত) হিসেবে আদায় করবেন।
তবে আলেমরা পরামর্শ দেন যে, সুযোগ থাকলে মুসাফিরের জুমার নামাজে অংশ নেওয়া উচিত। কারণ এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, যা থেকে বঞ্চিত হওয়া ঠিক নয়। যদি কোনো মুসাফির জুমার নামাজে অংশ নেন, তাহলে তিনি অন্য সবার মতোই দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন। মুকিম (স্থায়ী বাসিন্দা) এবং মুসাফিরের জুমার নামাজে কোনো পার্থক্য নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে