ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র ফিরবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। জনগণ তখন তাদের মনের কথা প্রকাশ করতে পারবে এবং নিজেদের পছন্দের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে সক্ষম হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, এটি কেবল একটি সাময়িক সরকার। অনির্বাচিত সরকারের বিষয়ে আমার কোনো মন্তব্য বা প্রত্যাশা নেই।
আমীর খসরু বলেন, সবাই এখন নির্বাচনের অপেক্ষায় আছেন। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। তখন মানুষ তাদের ইচ্ছা প্রকাশ করবে, নিজেদের প্রতিনিধি বেছে নেবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিটি গ্রামে অর্থনৈতিক সমৃদ্ধি আনা। একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে, সেই পণ্য নতুন নতুন ডিজাইনে দেশ-বিদেশে বিক্রি হবে, যা স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন করবে। এ জন্য আমরা দেশের প্রতিটি জায়গায় যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, তাদের চাহিদা ও সমস্যাগুলো জানছি এবং কীভাবে সমাধান করা যায় তা খুঁজছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)