ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দেশ পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না। তরুণ প্রজন্মকে এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে শক্তিশালী করা যায়নি।
আজ শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়—এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, যদি তাদের প্রত্যাবাসন না করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষকে আগামী এক দশকেও এর মূল্য দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক। তিনি বলেন, বাংলাদেশ গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের জন্য একটি আশার বাতিঘর হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী যেসব সংস্কার হচ্ছে, সেগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বের যেকোনো উন্নয়নশীল দেশের জন্যই একটি লিটমাস টেস্ট হিসেবে বিবেচিত হতে পারে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে গবেষণা সংস্থা ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি