ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন যথাসময়ে হওয়া জরুরি : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। তা না হলে দেশের জনগণ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।”
তিনি আরও বলেন, “আজ মানুষ পরিবর্তন চায়। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন। এই ত্যাগকে মনে রাখতে হবে।
তিনি বলেন, “বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। গণতন্ত্রকে এমন এক অবস্থানে নিয়ে যেতে চাই যেখানে একটি ছোট গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণই প্রধান হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত