ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার খবর নিয়ে ধোঁয়াশা
ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, যদি এমন কোনো পরিকল্পনার কথা বলা হয়ে থাকে, তবে তা 'ইনফরমাল' (অনানুষ্ঠানিক) এবং তাঁর কাছে এই তথ্য আসেনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল, মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং মার্কিনিদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কি না।
জবাবে তৌহিদ হোসেন বলেন, "আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে আসেনি, আমি কিছু জানি না। নিরাপত্তা সংক্রান্ত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।"
সম্প্রতি একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল যে, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। এই খবরের প্রেক্ষিতেই পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি