ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্পষ্ট করেছেন, বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি।
পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, পুতিনের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বললেন, প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যে সাক্ষাৎ করতে চান এবং তাদের উচিত এই রক্তাক্ত সংঘাত শেষ করা।
এছাড়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তিনি আগেও পুতিনের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। উল্লেখ করেন যে, এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আগ্রহকে স্বাগত জানাবে পুতিন তবে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য অনুরোধ করেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ