ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আমরা আগেও হেরেছি, নতুন কিছু না: লিটন
আমরা আগেও হেরেছি, নতুন কিছু না—এভাবেই আসন্ন নেদারল্যান্ডস সিরিজকে ঘিরে সরল ও বাস্তবভিত্তিক মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার মতে, ক্রিকেটে হার-জিত স্বাভাবিক ব্যাপার হলেও ভালো ক্রিকেট খেলাটাই মূল লক্ষ্য হওয়া উচিত।
আগামী ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপে নামার আগে এটিই হবে টাইগারদের শেষ প্রস্তুতির মঞ্চ। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও লিটন একে হালকাভাবে নিচ্ছেন না। তিনি স্পষ্ট করে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট বলে কোনো দল নেই। আমরা সবসময় জেতার মানসিকতা নিয়েই নামি। এবারও ব্যতিক্রম হবে না।’
বাংলাদেশ অতীতে খর্বশক্তির দলের কাছেও হেরেছে উল্লেখ করে লিটন যোগ করেন, ‘আমরা আগেও হেরেছি, নতুন কিছু না। এবারও যদি হেরে যাই, সেটা ক্রিকেটের অংশ হিসেবেই নিতে হবে। তবে লক্ষ্য থাকবে জয় নিয়েই মাঠ ছাড়ার।’
এশিয়া কাপে পারফরম্যান্স অনেকটাই এই সিরিজের ওপর নির্ভর করবে বলে মনে করেন লিটন। তার ভাষায়, ‘এশিয়া কাপে যে দল খেলবে সেটা এখানে পাওয়া যাবে না, তবে কন্ডিশন প্রায় একই রকম। আবুধাবি যেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও তেমনই।’
শেষে তিনি যোগ করেন, ‘২০০-২৫০ রান করার ব্যাপারটা অভ্যাসের বিষয়। আমরা যদি করতে পারি খুব ভালো, না পারলেও চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে, যেন সেখানে পৌঁছানোর পথটা খুঁজে পাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)