ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুদকের চার মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান
অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা চারটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই নির্দেশ দেন।
আদালতে উপস্থিত করা হলে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
চলতি বছরেই দুদক সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে। এর মধ্যে একটি মামলায় ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা অবৈধ ঋণ নেওয়ার অভিযোগ আনা হয়। অন্য দুটি মামলায় প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ এবং ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া, আরও দুটি মামলায় ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকা ব্যাংকঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। প্রথম চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করা হয়েছিল। এরপর থেকে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি