ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, এই দুর্নীতির ফলে রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ এবং সাবেক যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ওবায়দুল কাদেরসহ অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে নেগোসিয়েশন কমিটির নির্ধারিত মূল্য উপেক্ষা করে নিজেদের নিযুক্ত বিদেশি বিশেষজ্ঞের সুপারিশ ছাড়া তিনটি অপ্রয়োজনীয় কাজ—পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোর্ড—প্রকল্পে অন্তর্ভুক্ত করেন। এর মাধ্যমে সরকারের ৫৯.৮০ মিলিয়ন ডলার বা ৫৮৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।
দুদকের মহাপরিচালক আরও বলেন, অবৈধভাবে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬) এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করে ৫৫ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগ করেও রাষ্ট্রের ক্ষতিসাধন করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নেগোসিয়েশন কমিটি ৬৪৬ মিলিয়ন মার্কিন ডলারে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করেছিল। কিন্তু অপ্রয়োজনীয় পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার ও ট্যাগ বোট খাত অন্তর্ভুক্ত করার কারণে অতিরিক্ত ব্যয় হয়। বিদেশি বিশেষজ্ঞরা এই তিনটি কাজ অন্তর্ভুক্ত করার কোনো সুপারিশ করেননি। এই তিনটি খাত অন্তর্ভুক্তির মাধ্যমে সরকার ও জনগণের প্রায় ৫৮৫ কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি