ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
নতুন ডিসি পেল রাজবাড়ী
ডুয়া ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) মিজ সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। একই আদেশে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মিজ সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। প্রথমে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং পরে দেশে ফিরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিযুক্ত হন এবং জ্বালানি ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) হিসেবে কাজ করছেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার মুঠোফোনে বলেছেন, তিনি জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ হাতে পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই রাজবাড়ী জেলায় যোগদান করবেন।
গত বছরের ৩০ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ২ নভেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ