ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় থেকে পায়, তার জবাব প্রশাসনকে দিতে হবে।
বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সারজিস আলম বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। তাদের ওপর যে হামলা হয়েছে, তার সঙ্গে জড়িত সবাইকে ধিক্কার জানাই।”
তিনি আরও বলেন, “যেকোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। দেশের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করলে তাদের ওপর এ ধরনের নিপীড়ন অত্যন্ত দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়।”
সারজিস আলম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের ওপর এ ধরনের অবিচার এবং হিংস্রতার ঘটনা যেন আর না ঘটে, এজন্য প্রশাসনকে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি, কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনকে যৌক্তিক ও ন্যায্য দাবি হিসেবে উল্লেখ করে এনসিপি নেতা সারজিস আলম এই আন্দোলনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি গুলি ও লাঠিচার্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীদের দাবি শোনার দাবি উঠেছে।
সার্জিস আলমের বক্তব্য শিক্ষার্থীদের অধিকারের প্রতি সমর্থন এবং প্রশাসনের কর্মপদ্ধতিতে প্রশ্ন তুলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি