ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অ্যাপল-ওপেনএআইয়ের বিরুদ্ধে এক্সএআইয়ের মামলা
ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। এক্সএআইয়ের অভিযোগ, এই দুই প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে একচেটিয়া চুক্তি করে আইওএস প্ল্যাটফর্মে অন্যান্য এআই চ্যাটবটের প্রবেশাধিকার এবং প্রতিযোগিতা কঠিন করে তুলছে। টেক্সাসের একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক্সএআই দাবি করেছে যে ২০২৪ সালে অ্যাপল এবং ওপেনএআইয়ের মধ্যে হওয়া একটি চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনগুলোতে শুধুমাত্র চ্যাটজিপিটি সরাসরি যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলেও অন্য কোনো এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করতে পারছে না। এক্সএআই মনে করছে, এর ফলে অন্যান্য এআই কোম্পানিগুলো তাদের সম্ভাব্য ব্যবহারকারী ও গুরুত্বপূর্ণ ইনপুট থেকে বঞ্চিত হচ্ছে।
মামলার মাধ্যমে এক্সএআই চায় যে, অ্যাপল এই ধরনের প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম অবিলম্বে বন্ধ করুক। একই সঙ্গে, তারা ক্ষতিপূরণ হিসেবে বিলিয়ন ডলার দাবি করেছে। এই মামলায় এক্সএআই এবং এর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) বাদী হিসেবে রয়েছে।
এই মামলার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি। তবে ওপেনএআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, "মাস্ক ক্রমাগত আমাদের কোম্পানিকে হয়রানি করছেন এবং এই মামলা তারই একটি অংশ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)