ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আইফোন ১৭: উন্মোচন ও বিক্রির তারিখ
অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ উন্মোচনের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ কুপার্টিনোর স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠানটি। নতুন সিরিজে থাকছে চারটি মডেল আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।
ভারতে ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে বিক্রি শুরু হবে নতুন আইফোনগুলোর। এর আগে ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেওয়া হবে। ভারতকে এখন অ্যাপলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে, আর তাই ঘোষণার পর থেকেই দেশটিতে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
কী থাকছে আইফোন ১৭ (iPhone 17) সিরিজে?
নতুন আইফোন ১৭ এয়ার: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন হতে পারে এটি, তবে পারফরম্যান্সে কোনো ছাড় থাকবে না।
সব মডেলেই থাকছে নতুন এ১৯ বায়োনিক চিপ, যা আরও দ্রুত পারফরম্যান্স ও উন্নত বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করবে।
চালু হবে আইওএস ২৬, যেখানে থাকছে পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার, স্মার্টার সিরি, উন্নত পার্সোনালাইজেশন এবং বুদ্ধিমান ক্যামেরা প্রযুক্তি।
ডিজাইন ও ক্যামেরা আপগ্রেডঅ্যাপল বরাবরের মতো এবারও নকশায় দিচ্ছে বিশেষ নজর। গুঞ্জন রয়েছে, নতুন মডেলগুলোতে থাকবে আরও সরু বেজেল, হালকা উপাদান এবং সমতল-ধার নকশা। প্রো মডেলগুলোতে প্রথমবারের মতো ব্যবহার হতে পারে টাইটানিয়াম বডি, যা ফোনকে একইসঙ্গে মজবুত ও হালকা করবে।
বিশেষ করে প্রো মডেলগুলোতে উন্নতমানের ক্যামেরা, দ্রুত প্রসেসিং স্পিড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ নতুন ফিচার যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)