ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বার বার জেলে গিয়েছি, কখনো হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বার বার জেলে গিয়েছি। হামলা-মামলা-নির্যাতন হয়েছে, এমনকি আমার বাড়িতেও হামলা চালানো হয়েছে। কিন্তু গ্রেপ্তারকে আমরা কোনোদিন ভয় পাইনি, কখনো হাসিনার কাছে মাথা নত করিনি।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সংগঠিত করার সুযোগ পাইনি। দায়িত্ব নেওয়ার পর এক দফার আন্দোলনের সময় অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। চন্দ্রগঞ্জসহ বিভিন্ন এলাকায় রক্ত ঝরেছে, কিন্তু আমরা কাউকে ছেড়ে যাইনি।”
তিনি আরও যোগ করেন, “আমরা লক্ষ্মীপুরে সবসময় মাথা উঁচু করে চলেছি। আমার বাড়িতে, সাবু মিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরও পালিয়ে যাইনি। বহু এসপি, বহু ডিসির রক্তচক্ষু দেখেছি, তাহের বাহিনীর হুমকি দেখেছি—এসব আমাদের কাছে সাধারণ ছিল। তবুও আমরা প্রতিবাদ করেছি, নেতৃত্ব দিয়েছি।”
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। প্রায় ১২ বছর পর আয়োজন হওয়া এ সম্মেলনকে ঘিরে লক্ষ্মীপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি