ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গুগল ম্যাপে ভরসা করে গণধোলাই খেলেন ১৬ পুলিশ সদস্য
ডুয়া ডেস্ক : গুগল ম্যাপের উপর ভরসা করে বিপাকে পড়েছেন ভারতের আসাম পুলিশের ১৬ সদস্যের একটি তদন্তকারী দল। অপরাধী ধরতে গিয়ে উল্টো তাদেরই গণধোলাইয়ের শিকার হতে হলো।
সম্প্রতি নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, একটি তদন্তের কাজে বেরিয়েছিল আসাম পুলিশের ১৬ জন সদস্যের একটি দল। রাস্তা চেনা ছিল না। রাতের বেলা তাই গুগল ম্যাপে ভরসা রেখে এগিয়েছিলেন তারা। আর এভাবেই তারা পৌঁছে যান নাগাল্যান্ড।
এদিকে ১৬ জন অস্ত্রধারী অপরিচিত মানুষ দেখে সাবধান হয়ে যান নাগাল্যান্ডের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। হঠাৎ করে এলাকায় এতজন লোককে দেখে তাদের ধারণা হয়, এরা নিশ্চয় সন্ত্রাসী দল। এরপরই শুরু হয় গণপিটুনি!
আসলে নাগাল্যান্ডের স্থানীয় বাসিন্দারা তাদের চিনতে ভুল করেন। কারণ আসাম পুলিশের ওই সদস্যরা অধিকাংশই সাধারণ পোশাক পরেছিলেন। কিন্তু, তাদের কাছে অস্ত্র ছিল। পরে খবর পেয়ে নাগাল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ