ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গুজব ও ভুয়া ফতোয়া থেকে সতর্ক থাকার আহ্বান হারামের ইমামের
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী সাম্প্রতিক এক জুমার খুতবায় মুসলিমদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা তথ্য, গুজব ও ভুয়া ফতোয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
খুতবায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অপরিহার্য। কারণ এসব মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং ব্যক্তিগত সুনামকেও ক্ষতিগ্রস্ত করছে। মুসলিমদের মনে রাখা উচিত—তারা কী শেয়ার করছে, সে বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।আলেমদের সম্মান রক্ষার আহ্বান
শায়খ ইয়াসির বিশেষভাবে সতর্ক করে বলেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ফতোয়া ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আলেমদের সম্মানহানি ঘটানো হচ্ছে। এটা শুধুমাত্র একক ব্যক্তি নয়, বরং সম্পূর্ণ মুসলিম সমাজের জন্য ক্ষতিকর।
খুতবায় তিনি আরও বলেন, প্রযুক্তির সুফল গ্রহণ করতে হলে এর ব্যবহারেও ভারসাম্য রক্ষা করা জরুরি। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান, সময় নিয়ে প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া উচিত, যাতে নিজেদের জীবনে ও সমাজে ভারসাম্য বজায় থাকে।
শায়খ ইয়াসির বলেন, সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তিনি সতর্ক করেন, ভারসাম্যহীন প্রযুক্তি ব্যবহার সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে।
তথ্যসূত্র: সৌদি গেজেট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস