ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া মিলবে না টাইফয়েডের টিকা: ডিএসসিসি
আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচিতে টিকা নিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। জন্ম নিবন্ধন নম্বর ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগর ভবনে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএসসিসির তথ্য অনুযায়ী, দুই ধাপে পরিচালিত এ কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর। প্রথম ধাপ চলবে ১২ থেকে ৩১ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে থাকা শিশুদের এ টিকার আওতায় আনা হবে।
ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না। এজন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুন করে নিবন্ধন করতে পারবে। এ ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সহায়তা করবো।”
প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, টিকা কার্যক্রমে জন্ম নিবন্ধনকে উৎসাহিত করা হলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, “টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ৭০ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি