ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বালু-পাথর উত্তোলনে সিলেট প্রশাসনের নতুন নির্দেশনা জারি
সিলেটের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন এলাকা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে কিছু অসাধু চক্র প্রাকৃতিক সম্পদ লুটপাট ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে, যা পরিবেশগত বিপর্যয় এবং পর্যটন সম্ভাবনার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। একারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, "জেলা প্রশাসনের এই আদেশ অমান্য করে কেউ যদি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই নির্দেশনা জারির পরপরই এর প্রয়োগ শুরু হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, আজকেই সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাথর মজুদ করার দায়ে একজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি