ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আন্দোলন চলবে, ডিসির পদত্যাগ চান প্রকৌশল শিক্ষার্থীরা
রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে এই দুঃখ প্রকাশেও শান্ত হননি শিক্ষার্থীরা; তারা রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) রাতে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সশরীরে শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেন। এসময় তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের ঘটনাকে ‘অপ্রীতিকর’ উল্লেখ করে বলেন, "এই ঘটনার জন্য আমি ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।" তিনি নিশ্চয়তা দেন, এই ঘটনা তদন্তে পরদিন একটি কমিটি গঠন করা হবে।
তবে ডিএমপি কমিশনারের বক্তব্যের পরও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকেন। তারা ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, তাদের মূল তিন দফা দাবির কোনোটিই পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, "আজকে যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের ন্যক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। আমাদের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে হাসপাতালে কাতরাচ্ছে।"
জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে কোনো অবরোধ কর্মসূচি না দিলেও আন্দোলন চলবে বলে তিনি জানান। ওয়ালিউল্লাহ বলেন, "আমরা আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল পাঁচটায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি)-এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে একটি সভা করব এবং সেখানেই আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে।"
আন্দোলনরত শিক্ষার্থীদের মূল তিনটি দাবি হলো— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, তাদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে বিএসসি প্রকৌশলীদেরও আবেদনের সুযোগ দেওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি