ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প, গাজা নিয়ে বসছেন বৈঠকে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা বাড়ানো এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ (বুধবার) এক জরুরি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মাত্র দুদিন আগে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় তিনি ইসরায়েলের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকোফ দাবি করেছেন, তারা গাজায় যুদ্ধ বন্ধ করার খুব কাছাকাছি চলে এসেছেন এবং এ বছরের শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তিনি বলেন, "আমি মনে করি, আমরা এ যুদ্ধের মীমাংসা যেকোনোভাবে করতে পারব।"
গত সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছিল যে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখনও চুপ রয়েছে।
যদিও হামাস এখন প্রস্তাবে সম্মত, ট্রাম্পের বিশেষ দূত উইটকোফ আলোচনার ধীরগতির জন্য হামাসকেই দায়ী করেছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের সামরিক চাপের কারণেই হামাস এখন যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হচ্ছে।
নাসের হাসপাতালে ২০ জন নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উইটকোফ বিষয়টি এড়িয়ে যান এবং শুধু বলেন, সব বেসামরিক মৃত্যুই দুঃখজনক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক