ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ‘মিথ্যা অভিযোগ’: কংগ্রেসের বিধায়ক
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন, বাংলাদেশ থেকে হিন্দুরা ধর্মীয় কারণে নয়, বরং নিজেদের ব্যক্তিগত স্বার্থে ভারতে আসছেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মুসলিমদের অত্যাচারের অভিযোগকে ‘মিথ্যা’ এবং রাজনৈতিক উত্তেজনা তৈরির একটি কৌশল বলে অভিহিত করেছেন।
ভারতের সংবাদমাধ্যম আজতক বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।
মনোরঞ্জন ব্যাপারী বলেন, "মুসলমানদের কারণে, ধর্মীয় কারণে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তাই তারা চলে আসছে—এটা একদমই সত্যি নয়। আপনি এমন একজন লোককেও দেখাতে পারবেন না যে এই দাবি করছে।"
তিনি যুক্তি দেখান, বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পেছনে অনেক ব্যক্তিগত ও অপরাধমূলক কারণ রয়েছে। তিনি বলেন, "কেউ হয়তো জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে টাকা নিয়ে পালিয়েছে, কেউ ব্যক্তিগত কেলেঙ্কারিতে জড়িয়ে পুলিশ থেকে বাঁচতে নাম পাল্টে চলে আসছে। এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আসছে।"
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর হিন্দুদের ওপর হামলার ঘটনাকে তিনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। ব্যাপারী বলেন, ‘হিন্দু বলেই তারা অত্যাচারিত হচ্ছে না... আওয়ামী লীগের সঙ্গে তারা যুক্ত ছিল... সেটা হিন্দু বলে হয়নি, আওয়ামী লীগ বলে হয়েছে।’ তিনি এটিকে পশ্চিমবঙ্গের দলীয় সহিংসতার সঙ্গে তুলনা করে বলেন, সেখানেও অনেক মুসলিম রাজনৈতিক কারণে খুন হন, কিন্তু তাকে হিন্দু-মুসলিম সংঘাত হিসেবে দেখানো হয় না।
তিনি আরও প্রশ্ন তোলেন, "স্বাধীনতার এত বছর পর্যন্ত তুমি ওখানে থাকতে পারলে, মুসলমানরা তোমার কোনও ক্ষতি করল না। এখন এত বছর পরে তোমার ক্ষতি করছে, তুমি আর টিকতে পারছ না। পালাতে হচ্ছে। এই দাবির সত্যতা কতটা?"
তার মতে, বাংলাদেশে হিন্দুদের ওপর ধর্মীয় অত্যাচারের বিষয়টি মূলত ‘বাজার গরম করার’ বা রাজনৈতিক ফায়দা তোলার একটি কৌশল মাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক