ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের বৈঠক
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, মর্যাদাপূর্ণ ‘আইআইএসএস মানামা সংলাপে’ বাংলাদেশের অংশগ্রহণ এবং ভবিষ্যতে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
এ সময় বাহরাইনের আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের বিভিন্ন প্রবাসী-বান্ধব উদ্যোগ, বিশেষ করে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রারও প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি