ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শফিকুল ইসলাম ডিবি অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সম্প্রতি পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলাম পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি) এর অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডিবি প্রধানের পদ প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য ছিল। ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর যুগ্ম-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির দায়িত্ব সামলাচ্ছিলেন।
শফিকুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। তার কর্মজীবন শুরু হয় লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হন এবং ২০০২ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর কাজ করেন।
পরে তিনি সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লাইবেরিয়ায় পাঠানো হয়। ২০১০ সালে দেশে ফিরে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। দ্বিতীয় দফায় আবারও লাইবেরিয়ার শান্তিরক্ষা মিশনে যান।
২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হন। এরপর এক বছর পর আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। দেশে ফিরে হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে নৌ-পুলিশের এসপি হিসেবে নিযুক্ত হন এবং ২০২১ সালে একই সংস্থায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশে যোগ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি