ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা সহ নতুন ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে, দিনের বেলায় পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমাপ্রার্থনাসহ নতুন পাঁচটি দাবি ঘোষণা করে দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ বলেন, "আজকের বিক্ষোভে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।"
তিনি আরও বলেন, "প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের কোনো প্রতিনিধিত্ব না থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এই কমিটি সংস্কার করতে হবে।"
শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবি:
১. স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষার্থীদের সামনে এসে পুলিশি হামলার জন্য ক্ষমা চাইতে হবে।২. গঠিত কমিটি প্রত্যাখ্যান; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে অবিলম্বে কমিটি সংস্কার করতে হবে।৩. মূল তিন দফা দাবি দ্রুততম সময়ে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকেই এর নিশ্চয়তা দিতে হবে।৪. পুলিশের হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে।৫. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে।
এর আগে, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি