ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মাত্র ৩০০৩ টাকায় তিন উপাসনালয়কে রেলওয়ের জমি
বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রতীকী মূল্যে জমি হস্তান্তর করেছে, যা দেশের ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। রাজধানীর খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা মৌজায় অবস্থিত দুটি মসজিদ ও একটি মন্দিরকে মাত্র ১০০১ টাকা করে, মোট ৩০০৩ টাকার বিনিময়ে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ সংশ্লিষ্ট তিনটি উপাসনালয়ের পরিচালনা কমিটির হাতে জমির বরাদ্দপত্র তুলে দেন।
জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ – ০.২০১১ একর (৮,৭৬০ বর্গফুট),আন-নূর জামে মসজিদ – ০.০৫৫২ একর (২,৪০৫ বর্গফুট),খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির – ০.০৫৬২ একর (২,৪৫০ বর্গফুট)
সব মিলিয়ে প্রায় ৩১ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে তিনটি ধর্মীয় উপাসনালয়ের মধ্যে।
অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, রেলওয়ের পুরোনো আইন অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়ার কোনো বিধান ছিল না। তবে আইন সংশোধনের মাধ্যমে এবার প্রথমবারের মতো এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্য কোনো উদ্দেশ্যে জমি বরাদ্দ প্রয়োজন হলে তা বাজার মূল্যে দেওয়া হবে।এই ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি