ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পুলিশি অ্যাকশনেও রাজপথ ছাড়েনি বুয়েট শিক্ষার্থীরা,উত্তপ্ত পরিস্থিতি
রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একাধিক দফায় সংঘর্ষ হয়েছে। তবুও শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে সরে যায়নি। ফলে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটা থেকে ইন্টারকন্টিনেন্টালের আউট গেটে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর বিপরীতে মোড়ে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও।
এর আগে সকাল ১১টায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে জড়ো হয়ে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' পদবি ব্যবহার বন্ধ ২. ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া ৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা
এই দাবিগুলোকে তারা প্রকৌশল পেশার মান রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে। শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ইতোমধ্যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সড়ক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি