ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শুনানিতে বিএনপি-এনসিপির মারামারি: ইসির জিডি দায়ের
সংসদীয় আসনের সীমানা নির্ধারণী শুনানি চলাকালে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই জিডি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "শুনানিতে হাতাহাতির ঘটনার বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি। জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।" তিনি আরও জানান, কমিশন নিজ উদ্যোগেই এই জিডি করেছে এবং তদন্তের বিষয়টি পুলিশ দেখবে।
এর আগে, গত রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ে দুই দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা মারামারিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচন কমিশন কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন এবং ওই দুটি আসনের শুনানি সেখানেই শেষ করে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি