ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
জামায়াতের সঙ্গে জোট নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন: সালাহউদ্দিন আহমদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো নির্বাচনী জোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে যুগপৎ আন্দোলনে থাকা দল এবং অন্যান্য কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে এবং তারা আগামীর সরকারেও থাকতে পারেন।" তিনি আরও জানান, কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
নির্বাচনের সময় নিয়ে সব সংশয় দূর করে বিএনপির এই নেতা বলেন, "রমজান শুরুর এক সপ্তাহ আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ভাবনার কোনো অবকাশ নেই।"
নির্বাচন বয়কটকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "দু-একটি দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তবে যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।"
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, "সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করে। সংবিধানের ওপরে স্থান পায়, এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না।" তিনি মনে করেন, সংস্কারের বিষয়গুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যেতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি কোনো জটিলতা চায় না উল্লেখ করে তিনি বলেন, "সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ বিষয়টি পুনর্বহাল হলে তা পরবর্তী নির্বাচনে কার্যকর হতে পারে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)