ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘লং মার্চ টু ঢাকা’ এর ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বুয়েট শিক্ষার্থীরা
বুয়েট শিক্ষার্থীকে হত্যার হুমকির বিচার এবং প্রকৌশল খাতে তিন দফা দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে স্থান ত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে তারা অবরোধ তুলে নিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দেশব্যাপী ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছেন।
আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, আগামীকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগে পুনরায় জমায়েত শুরু হবে। তিনি সারা দেশের সকল প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে তিন দফা দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবিগুলো হলো:
১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগে ন্যূনতম বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে এবং কোটামুক্ত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করতে হবে।২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং নন-অ্যাক্রিডেটেড কোর্সগুলোকে আইইবি-র অধীনে আনতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি