ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিটিআরসির নতুন কমিশনার হলেন আবদুর রহমান সরদার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিটিআরসি এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে গত ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত এবং অন্য যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে তিন বছরের জন্য তাকে আইনজীবী বা বিচারক ক্যাটাগরিতে এই পদে নিয়োগ দেওয়া হলো।
আবদুর রহমান সরদার তার কর্মজীবনে দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালেও বিচারক হিসেবে কর্মরত ছিলেন। অবসরের আগে তার সর্বশেষ কর্মস্থল ছিল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় তার গ্রামের বাড়ি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি