ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা সংকট দেখতে উখিয়ায় দেশি-বিদেশি প্রতিনিধি দল
রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার সকাল থেকে দুই দলে ভাগ হয়ে তারা ক্যাম্প-৪, বালুখালী ও অন্যান্য এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রতিনিধিরা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ই-ভাউচার আউটলেট পরিদর্শন করে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা গ্রহণের প্রক্রিয়া দেখেন। এরপর তারা বালুখালীতে ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের বিশেষ অংশ হিসেবে প্রতিনিধিরা হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে রোহিঙ্গা নারীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সেখানে নারীদের দক্ষতা ও স্বনির্ভরতা বিষয়ে আলোকপাত করেন নারী নেতারা। ক্যাম্পের বিভিন্ন সমস্যা ও প্রত্যাবাসনের প্রত্যাশা জানিয়ে প্রতিনিধিদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন রোহিঙ্গারা।
রোহিঙ্গা পরিস্থিতির টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী যে সম্মেলন শুরু হয়েছিল কক্সবাজারে, তার শেষ দিন ছিল আজকের এই পরিদর্শন। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশের এককভাবে এ বোঝা বহনের বাস্তবতা উপলব্ধি করেন।
তারা মনে করেন, সংকট সমাধানে এখনই প্রয়োজন বৈশ্বিক সংহতি এবং বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি