ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোরআনের আলোকে সফল জীবনের তিন মূল ভিত্তি
সফলতার সংজ্ঞা ও পথ নিয়ে মানুষের ভাবনার অন্ত নেই। ধর্ম, দর্শন ও মানবীয় দৃষ্টিকোণ থেকে সফলতার নানা পথ বাতলে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে পবিত্র কোরআন মানুষের জন্য চিরস্থায়ী সফলতার এক সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। বিশেষ করে, কোরআনের সুরা লুকমানে সফলকাম ও হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের তিনটি অপরিহার্য গুণাবলীর কথা তুলে ধরা হয়েছে, যা মানুষকে প্রকৃত সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
সুরা লুকমানের বর্ণনা অনুযায়ী, একজন মানুষের সত্যিকারের সফলতার জন্য তিনটি কাজ অপরিহার্য: নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন:
الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕاُولٰٓئِكَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ وَ اُولٰٓئِكَ هُمُ الۡمُفْلِحُوۡنَ
অর্থ: "যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর তারাই আখেরাতে নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম।" (সুরা লুকমান, আয়াত: ৪-৫)
এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালা সফলতার মূল ভিত্তি হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করেছেন। এর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, অন্য সব ভালো কাজ এই তিনটি গুণের ওপরই নির্ভরশীল।
নামাজ মানুষকে আল্লাহর অনুগত করে তোলে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর হুকুম মেনে চলার মানসিকতা এবং আল্লাহভীতি এক স্থায়ী অভ্যাসে পরিণত হয়।
যাকাত মানুষের ভেতর থেকে পার্থিব সম্পদের মোহ কমিয়ে দেয়। হিসাব করে যাকাত প্রদানের ফলে আত্মত্যাগের প্রবণতা শক্তিশালী হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা তীব্র হয়।
আর আখেরাতে বিশ্বাস মানুষের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহিতার অনুভূতিকে জাগ্রত করে। এই বিশ্বাসের ফলে মানুষ লাগামহীন পশুর মতো জীবনযাপন না করে নিজেকে একজন প্রভুর অনুগত গোলাম হিসেবে ভাবতে শেখে। সে সর্বদা মনে রাখে যে, তার প্রতিটি কাজের জন্য একদিন মহান প্রভুর সামনে জবাবদিহি করতে হবে।
বস্তুত, এই তিনটি গুণই মানুষকে স্বেচ্ছাচারিতা থেকে রক্ষা করে এবং তাকে সঠিক পথের ওপর অবিচল রেখে চূড়ান্ত সফলতার দিকে পরিচালিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে