ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মার্কিন নিষেধাজ্ঞা ওঠায় উচ্ছ্বসিত সিরিয়া
দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরিয়ে সিরিয়াকে স্বস্তি দিল যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়ার নতুন সরকার এবং এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, "এই ইতিবাচক পদক্ষেপের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে সিরিয়ার সাধারণ জনগণ।" সিরিয়ার সরকার আশা প্রকাশ করেছে যে, এই সিদ্ধান্তের ফলে দেশের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে।
প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সময় সিরিয়ার ওপর বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত বছরের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) জোটের ঝটিকা অভিযানে আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। এরপর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এইচটিএসের শীর্ষ নেতা আহমেদ আল-শারা।
ক্ষমতার এই পালাবদলের পর থেকেই সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছিল। গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেই আদেশ অনুসারেই সোমবার ট্রেজারি বিভাগ চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে।
এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে বেশ কিছু কূটনৈতিক তৎপরতার ভূমিকা রয়েছে। আসাদ সরকারের পতনের পর গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দামেস্ক সফর করে। পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক বারবারা লিফের নেতৃত্বে এই দলটি সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে দেশের ভবিষ্যৎ রূপরেখা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করে। এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হচ্ছে।
তবে ট্রেজারি বিভাগ জানিয়েছে, সিরিয়ার ওপর থেকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাবেক আসাদ সরকারের কর্মকর্তা, মানবাধিকার লঙ্ঘনকারী এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক