ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
‘এমন ঘটনা আর দেখতে চাই না’: ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা
গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বোম হামলায় ৫ জন সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় মিত্র ইসরায়েলের ওপর নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এই "ভয়াবহ দুঃস্বপ্নের" অবসান ঘটানোরও আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি এই ঘটনায় (ইসরায়েলের প্রতি) খুশি নই। এমন ঘটনা আমি আর দেখতে চাই না এবং একই সঙ্গে আমরা এই ভয়াবহ দুঃস্বপ্নের পুরোপুরি অবসান ঘটাতে চাই।"
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, হাসপাতালে হামাস যোদ্ধারা আত্মগোপন করে আছে—এমন তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে নাসের হাসপাতালে দুই দফায় বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। প্রথম হামলায় হাসপাতালটির ছাদ উড়ে যাওয়ার পর যখন উদ্ধারকাজ চলছিল, ঠিক তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এই হামলায় নিহত পাঁচ সাংবাদিক হলেন এপি’র ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাগা, আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ সালামা, রয়টার্সের দুই ফ্রিল্যান্সার মোয়াজ আবু তাহা ও হাতেম খালেদ এবং স্থানীয় সাংবাদিক আহমেদ আবু আজিজ।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেন, "বেসামরিকদের ওপর হামলা চালানো আমাদের নীতি নয়, তবে হামাসের সন্ত্রাসীরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকে। নাসের হাসপাতালের ঘটনাটি আইডিএফ তদন্ত করবে।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ