ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চীনের ওপর ২০০% শুল্কের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট (চুম্বক) সরবরাহ না করে, তবে তাদের পণ্যের ওপর এই বিশাল শুল্ক বসানো হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের এই হুঁশিয়ারি মূলত দুর্লভ খনিজ উপাদান (rare earth minerals) কেন্দ্রিক, যা ম্যাগনেট তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে। স্মার্টফোন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর চিপের মতো অসংখ্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যে এই উপাদান অপরিহার্য। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন এই খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমার ইঙ্গিতের মধ্যেই ট্রাম্প নতুন করে এই হুমকি দিলেন। চলতি মাসের শুরুতে তিনি চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছিলেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এদিকে, চীনের রপ্তানি পরিসংখ্যানে উল্টো চিত্র দেখা গেছে। জুলাই মাসে দেশটির দুর্লভ খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। নতুন এই হুমকি দুই দেশের মধ্যকার আলোচনাকে আবারও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক