ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রীয় ক্ষমতা মুত্তাকি মানুষের হাতে দিতে হবে: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূল (স.) এর আলোকে আমাদের সমাজকে গড়তে হবে। ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার মুত্তাকি মানুষের হাতেদিতে হবে। বিগত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে যারা এই লুটপাট করেছে বা যারা দেশ ত্যাগ করেছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারেনি। দ্বীনের স্বার্থ এবং বাংলাদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশের ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মতাদর্শ থাকলেও ইসলামিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে একত্রিত হতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
খালিদ হোসেন বলেন, জাতির স্বার্থ রক্ষা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।
এ সময় তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে নতুন মডেলের আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণ করার পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, মুসুল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এই কাজ সম্পন্ন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি