ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে
ডুয়া নিউজ : স্মার্টফোন এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বের চারটি অঞ্চলের ১২টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে তালিকার নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) চলতি বছরের অক্টোবরে 'দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি ২০২৪' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিম্নমধ্যম আয়ের ১২টি দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের শহরাঞ্চলে ৪১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ২৬ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শহরে হার ৪৩ শতাংশ এবং গ্রামে ২৭ শতাংশ রয়েছে।
মোবাইল ইন্টারনেট ব্যবহারে মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে। শুধু ইথিওপিয়া ও উগান্ডা বাংলাদেশের পেছনে রয়েছে।
দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারে শহরের হার ৪০ শতাংশ ও গ্রামের ২৪ শতাংশ। তুলনায় ইথিওপিয়া ছাড়া অন্য সব দেশই এগিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)