ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন প্রেসিডেন্ট পেল লেবানন
ডুয়া ডেস্ক: লেবাননের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপ্রধান জোসেফ আউন। আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটির মাধ্যমে তিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
বর্তমানে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল। আউনের নির্বাচনের ফলে সেই অচলাবস্তার শেষ হলো।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে জোসেফ আউনকে পার্লামেন্টে ৮৬টি আসনের প্রয়োজন ছিল। এর আগে বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ।
প্রথম দফায় ভোটাভুটিতে তিনি ৭১টি আসন পেলেও দ্বিতীয় দফায় তিনি ৯৯টি ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
জোসেফ আউন ২০১৭ সাল থেকে লেবাননের সেনাবাহিনী পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ গ্রহণ করেছেন, যেমন: সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই এবং দেশের ভিতরে দূষণ। তিনি ১৯৮৩ সালে সামরিক জীবন শুরু করেন এবং ২০১৭ সালে সেনাবাহিনী কমান্ডার পদে উন্নীত হন।
জোসেফ আউন ১৯৬৪ সালে বৈরুতের সিন এল-ফিলে এলাকায় জন্মগ্রহণ করেন এবং তিনি লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আরবি, ফরাসি এবং ইংরেজি ভাষায় পারদর্শী এবং ব্যক্তিগত জীবনে নেহমাত নেহমেহ নামের এক নারীর সঙ্গে বিবাহিত এবং তাদের দুটি সন্তান রয়েছে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে তিনি লেবাননের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র: আল-মায়াদিন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ