ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সরকার পতনের ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনও আমেরিকার কাছে মাথানত করবে না। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার ঠিক আগে তিনি এই কড়া বার্তা দিলেন।
রোববার (২৪ আগস্ট) রাজধানী তেহরানের একটি মসজিদে দেওয়া ভাষণে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছিল, তা ছিল দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, "যুদ্ধের শুরুতেই আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করে সরকারের পতন এবং কারা এরপর ইরান শাসন করবে, তা নিয়ে আলোচনা করেছিল।"
খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানকে নিজেদের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের "আনুগত্যে বাধ্য করা"।
তবে তিনি জোর দিয়ে বলেন, জুনের যুদ্ধ ইরানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, "ইরানি জাতি তাদের সেনাবাহিনী ও সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত হেনেছে।"
সর্বোচ্চ এই নেতা অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, "শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।"
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
আগামী মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ