ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সর্বোচ্চ আগ্রহের শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.১৭ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টির দর বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ৯ কোম্পানির শেয়ারে। এই ৯ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। যার ফলে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট টেক্সটাইল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, জিকিউ বলপেন এবং সোনালী পেপার।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৩ টাকা ৫০ পয়সা থেকে ৫৮ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭১ টাকা থেকে ৭৯ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ৮০ পয়সা থেকে ৫২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির ৭ কোটি ৬৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ, জিকিউ বলপেনের ৩৩ টাকা ৬০ পয়সা বা ৮.৭৫ শতাংশ এবং সোনালী পেপারের ২০ টাকা বা ৮.৭২ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে