ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
গুগলের তথ্যভান্ডার হ্যাকড
গুগলের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হ্যাকড হওয়ার ঘটনায় প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী ঝুঁকিতে পড়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
‘শাইনি হান্টারস’ নামের একটি হ্যাকার গ্রুপ গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করে। এই তথ্য ব্যবহার করে তারা এখন ভুয়া ই-মেইল ও ফোনকলের মাধ্যমে ব্যবহারকারীদের লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে প্রতারকেরা ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফোনকল বা সন্দেহজনক বার্তায় সাড়া না দিয়ে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন এবং লগইন নিরাপত্তা জোরদার করা উচিত।
গুগল জানিয়েছে, পাসওয়ার্ড ফাঁস হয়নি তবে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে তথ্য জানায়নি।সূত্র: ডেইলি মেইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট