ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের কল্যাণে ঢাবি অ্যালামনাই প্রতিশ্রুতিবদ্ধ : আবদুল বারী ড্যানী
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর সদস্য সচিব এবং ডুয়া নিউজ-এর ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি, থাকবে। আরও বেশি সহযোগিতা কিভাবে সম্প্রসারণ করা যায়, নতুন নতুন ক্ষেত্র বের করা যায় সেই চেষ্টাই আমরা করছি।”
আজ রবিবার (২৪ আগস্ট) ডুয়া নিউজ আয়োজিত ‘বিশেষ পুরস্কার’ এর বিজয়ীদের মধ্যে পুরস্কারের অর্থ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আবদুল বারী ড্যানী বলেন, “আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি সহায়ক হতে। এই বছর আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় এনেছি। এর আগে বৃত্তি প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়া হতো, যা আমরা দায়িত্ব নেওয়ার পর ৩ হাজার টাকা করেছি। আশা করছি আগামী মাসের প্রথম তারিখ থেকে নতুন বৃত্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। আমরা প্রতি বছর কমপক্ষে ৩০০ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় নিয়ে আসি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”

ডুয়া নিউজ আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের থেকে আরও অনেক বেশি প্রত্যাশা করছি। তোমরা তোমাদের বন্ধুদের কাছেও এটা ছড়িয়ে দিবা, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এটি শুধু প্রতিযোগিতা নয়, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া তোমাদের দায়িত্বও বটে। তোমাদের উৎসাহিত করার জন্য, নিউজ পোর্টালকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।
ডুয়া নিউজ-এর সম্পাদক আবদুস সাত্তার মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক ও ডুয়া নিউজে-এর প্রধান সম্পাদক শামসুজ্জামান এবং বিজয়ীদের মধ্যে হোসেন মাহমুদ শিফাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব ও ডুয়া নিউজের সমন্বয়ক বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন ও মো. তহা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি