ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সহজ উপায়
প্রতিদিন বার্তা আদান-প্রদান, ছবি বা অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কয়েকশ কোটি মানুষ। দৈনিক গড়ে ১০০ বিলিয়নেরও বেশি মেসেজ আদান-প্রদান হয় এই প্ল্যাটফর্মে।
তবে এখন যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই তারাও ব্যবহার করতে পারবেন এই জনপ্রিয় মাধ্যম। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নতুন ফিচার ‘গেস্ট চ্যাট’। এর মাধ্যমে যাদের অ্যাপে অ্যাকাউন্ট নেই, তারাও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো লিঙ্কে ক্লিক করে সরাসরি চ্যাট করতে পারবেন। এজন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। শুধু ওয়েব ব্রাউজার দিয়েই চ্যাট করা যাবে।
সবচেয়ে বড় সুবিধা হলো এই ফিচারেও থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অর্থাৎ অ্যাপ ছাড়াই চ্যাট করলে বার্তাগুলো নিরাপদ থাকবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা মেসেজের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না।
তবে কিছু সীমাবদ্ধতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে গেস্ট চ্যাটে ছবি, ভিডিও, জিআইএফ, ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। কল করা বা গ্রুপ চ্যাটেও অংশ নেওয়া সম্ভব হবে না। শুধুমাত্র টেক্সট মেসেজ আদান-প্রদান করা যাবে।
ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন ২.২৫.২২.১৩–এ ইতোমধ্যে ফিচারটির পরীক্ষা চলছে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)