ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সহকারী প্রকৌশলী পদে কোটা বাতিলের দাবিতে প্রকৌশলীদের সভা
দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করেও চাকরির বাজারে বিএসসি ডিগ্রিধারীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, একটি ‘ডিপ্লোমা সিন্ডিকেট’ কোটা ও ‘শর্টকাট’ পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাত দখল করে নিচ্ছে, যার ফলে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি তার মর্যাদা হারাচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ আয়োজিত প্রথম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারি চাকরির দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ কোটা ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত, যা বৈষম্যমূলক। এমনকি নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদেও পদোন্নতির নামে বিশেষ ছাড় দিয়ে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে।
উদাহরণ হিসেবে তারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৪৫টি সহকারী প্রকৌশলী পদের মধ্যে ১৬০টিই এখন ডিপ্লোমা প্রকৌশলীদের দখলে। গণপূর্ত অধিদপ্তরে পদোন্নতির কোটা ৩৩ শতাংশ হলেও বাস্তবে ৪২ শতাংশ পদে তারাই আসীন। এমনকি একই সময়ে চাকরিতে যোগ দিয়েও বিএসসি প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকায় জুনিয়র করে রাখা হচ্ছে।
সভায় বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীসহ পেশাজীবী প্রকৌশলীরা দীর্ঘদিনের তিন দফা দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরেন:
১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে।২. উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা বাতিল করতে হবে।৩. ‘ইঞ্জিনিয়ার’ উপাধিটি শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
সভায় বক্তারা প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
আন্দোলনের সভাপতি এম ওয়ালি উল্লাহ বলেন, "এই আন্দোলন শুধু ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধেই নয়, বরং প্রকৌশল খাতের সকল বৈষম্য ও অনিয়ম দূর করতে দৃঢ় ভূমিকা পালন করবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি