ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু রাজনৈতিক দলের হঠাৎ তৎপরতাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, "পিআর পদ্ধতি কী? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়, তা এদেশের সাধারণ জনগণ বলতে পারবে না।"
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "নির্বাচন বেশি দূরে নয়। হঠাৎ করে দুই-একটি রাজনৈতিক দল, বিশেষ করে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন, তারা পিআর পদ্ধতির কথা বলছেন। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না। এর কোনো দৃষ্টান্ত আমাদের দেশে নেই।"
পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, এই পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাই করার কোনো সুযোগ থাকে না। ভোটাররা সরাসরি প্রার্থীকে নয়, দলের প্রতীককে ভোট দেন। এর ফলে আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে হঠাৎ কোনো বিত্তবান ব্যক্তি মনোনয়ন পেয়ে যেতে পারেন। এতে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে ওঠার সুযোগ পাবে।
দলের সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "কোনও চাঁদাবাজ, টেন্ডারবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী বা সন্ত্রাসী বিএনপির সাধারণ সদস্য হতে পারবে না।"
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি