ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশিদের সুখবর দিলেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফরে এসে বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে কলকাতা বিমানবন্দর থেকে মেট্রোর মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সহজ ও সাশ্রয়ীভাবে যাওয়া যাবে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, “বাংলাদেশি পর্যটকদের আর ট্যাক্সিচালকদের হয়রানির শিকার হতে হবে না। মাত্র ৪০ টাকায় এসপ্ল্যানেড, নিউমার্কেট, হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছানো যাবে।”
মেট্রো ভাড়ার তালিকা:
বিমানবন্দর → যশোর রোড: ৫ টাকা
বিমানবন্দর → এসপ্ল্যানেড: ৪০ টাকা
বিমানবন্দর → হাওড়া: ৫০ টাকা
বিমানবন্দর → সেক্টর ফাইভ: ৭০ টাকা
মোদির সফরের সময় তিনি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। দমদম সেন্ট্রাল জেল মাঠে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ জনসভায় তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি কেড়ে নিচ্ছে, নারী নির্যাতন করছে এবং পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে। তাদের দেশে থাকতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারীরা পালাবে। কিন্তু ইন্ডিয়া জোট তোষণের রাজনীতি করে অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে। আমি লালকেল্লা থেকে ‘ডেমোগ্রাফিক মিশন’-এর ঘোষণা দিয়েছি—ডেমোগ্রাফির পরিবর্তন রোধ করতে হবে।”
প্রধানমন্ত্রী মোদির সফর প্রায় তিন ঘণ্টা চলেছিল। এই সময় তিনি তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন এবং একাধিক রাজনৈতিক ইস্যুতে ভাষণ দিয়েছেন। সভায় তিনি তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে অনুপ্রবেশ ইস্যুতে তীব্রভাবে আক্রমণ করেন।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদির এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব