ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
১৯ সন্তানের দেখাশোনা করেও পিএইচডি ডিগ্রি অর্জন সৌদি নারীর
ডুয়া ডেস্ক: কথায় আছে ‘ইচ্ছা থাকলেই উপায় হয়’। এই প্রবাদই যেনো সত্যি প্রমাণ করলেন সৌদি আরবের নারী হামদা আল রুয়াইলি।
যেখানে অনেক নারী সন্তানের পরিচর্যার জন্য উচ্চশিক্ষার স্বপ্ন ত্যাগ করেন, সেখানে হামদা আল রুয়াইলি সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে দেখিয়েছেন যে পরিকল্পনা, অধ্যবসায় এবং পারিবারিক সমর্থন থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না। ১০ ছেলে ও ৯ মেয়ের জননী হয়েও তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
হামদা আল রুয়াইলি সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন যে তিনি সন্তানদের দেখাশোনা, কাজ এবং পড়াশোনা সবকিছুকেই সমানভাবে চালিয়ে গেছেন। তিনি মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ করেন এবং সঙ্গে একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন। হামদা বলেন, "আমি দিনে সন্তানদের দেখাশোনা ও কাজ করি এবং রাতের বেলা ব্যবসা এবং পড়াশোনা চালিয়ে যাই। আমি কোনো ধরনের অস্বস্তি চাই না, তাই আমি খুবই সতর্কভাবে আমার সারাদিনের পরিকল্পনা সাজাই।"
৪৩ বছর বয়সে তিনি ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯ সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ ছিল, তবে তিনি শিক্ষকদের এবং সামরিক কর্মকর্তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। হামদা বলেন, "এত সন্তান বড় করার ক্ষেত্রে আমার রোল মডেল সেই শিক্ষক, যিনি শিক্ষার্থীভর্তি ক্লাস পরিচালনা করেন, এবং সামরিক কর্মকর্তারা, যারা বিপুল সংখ্যক সৈনিককে নিয়ন্ত্রণ করেন।"
তিনি আরও যুক্ত করেন, "একটি সন্তানকে বড় করা আমার জন্য ১০ সন্তানকে বড় করার মতো। আমি তাদের প্রয়োজন অনুযায়ী কাজ করি, লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করি এবং তাদের স্বপ্ন পূরণের জন্য উত্সাহিত করি।"
হামদা জানান, তার সন্তানরাও পড়ালেখায় ভালো করছে। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করছে।
এত বাধা-বিপত্তির মধ্যে পড়ালেখা থেকে কখনও বিচ্যুতি হয়নি বলে জানিয়ে হামদা বলেন, "আমি ১৯ সন্তানের মা হওয়া সত্ত্বেও আমার শিক্ষার স্বপ্নটাকে পিছনে বাড়িয়ে দিইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সফলতা সহজ ছিল না, কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।"
হামদা আল রুয়াইলি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, নারীরা ইচ্ছা ও পরিকল্পনার মাধ্যমে সংসার এবং স্বপ্ন—দুটোই সফলতার সঙ্গে সামলাতে পারে। তার এই অনুপ্রেরণাদায়ক গল্প প্রতিটি নারীর জন্য এক অনন্য উদাহরণ।সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ