ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হোয়াটসঅ্যাপে নতুন প্রতারণা, ঝুঁকিতে ব্যাংক অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের প্রতারণা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সামান্য অসতর্কতাই এনে দিতে পারে বড় আর্থিক ক্ষতি। প্রতারকরা স্ক্রিন শেয়ারিং বা মিররিং ব্যবহার করে সহজেই সংগ্রহ করছে ব্যবহারকারীর OTP, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড এমনকি ব্যক্তিগত বার্তাও।
স্ক্রিন মিররিং ফ্রড কৌশল
প্রথমে প্রতারকরা নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে। অ্যাকাউন্টে সমস্যা থাকার অজুহাত দেখিয়ে ব্যবহারকারীকে স্ক্রিন শেয়ারিং শুরু করতে বাধ্য করে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেই তারা ভুক্তভোগীর মোবাইল স্ক্রিন দেখতে পায়। ব্যবহারকারী যখন ব্যাংকিং অ্যাপ বা UPI-তে প্রবেশ করে, প্রতারকরা সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ করে লেনদেন সম্পন্ন করে। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীর মোবাইলে কী-লগারও ইনস্টল করা হয়, যা প্রতিটি টাইপ করা শব্দ, পাসওয়ার্ড এবং OTP সংরক্ষণ করে।
তথ্য চুরির পরিণতি
চুরি করা তথ্য ব্যবহার করে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। শুধু তাই নয়, ভুক্তভোগীর UPI, সোশ্যাল মিডিয়া এমনকি ব্যক্তিগত পরিচয়ও অপব্যবহারের ঝুঁকিতে পড়ে।
ব্যাংকিং অ্যাপ কতটা নিরাপদ?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বড় ব্যাংকগুলোর অ্যাপে স্ক্রিন ক্যাপচার নিষিদ্ধ, সুরক্ষিত সেশন ও স্বয়ংক্রিয় টাইমআউটের মতো ব্যবস্থা রয়েছে। কিন্তু ব্যবহারকারী যদি নিজেই স্ক্রিন শেয়ারিং অনুমোদন করে বসেন, তবে প্রতারকদের ফাঁদে পড়া সহজ হয়ে যায়।
কীভাবে নিরাপদ থাকবেন
যা করবেন
◉ ফোন এলে কলারের নম্বর অফিসিয়াল কিনা যাচাই করুন।
◉ কেবল বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন।
◉ অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড বন্ধ রাখুন।
◉ সন্দেহজনক নম্বর দ্রুত ব্লক করে অভিযোগ জানান।
সব আর্থিক ও মেসেজিং অ্যাপে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।
যা করবেন না
◉ অচেনা বা সন্দেহজনক নম্বরের কল রিসিভ করবেন না।
◉ স্ক্রিন শেয়ার করার সময় ব্যাংকিং বা UPI অ্যাপ ব্যবহার করবেন না।
◉ ফোনে চাপ বা ভয় দেখিয়ে কিছু বললে তা বিশ্বাস করবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)