ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ঋতু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জি? জেনে নিন কী খাবেন
বর্ষা শেষ হলেও প্রকৃতিতে এখনো বৃষ্টির আনাগোনা রয়ে গেছে। এই সময়ে ঋতু পরিবর্তনের কারণে অ্যালার্জির সমস্যা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা, ভেজা জামাকাপড় ও জুতার কারণে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়, যা সর্দি-কাশির মতো রোগের ঝুঁকি বাড়ায়। এই পরিস্থিতি হাঁপানির রোগীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ আর্দ্রতা আমাদের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। তাই এই সময়ে সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত গ্রহণের মাধ্যমে অ্যালার্জির ঝুঁকি কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, এই সময়ে কোন খাবারগুলো আপনার সুরক্ষায় কাজ করবে।
১. মৌসুমি ফলরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি ফলের বিকল্প নেই। এই সময়ের ফলগুলো শরীরকে ঋতু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত পানিসমৃদ্ধ ফল এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ঠান্ডা লাগার কারণ হতে পারে।
২. স্যুপ এবং চাগরম পানীয় হিসেবে চা এই সময়ে বেশ উপকারী। বিভিন্ন সবজি ও ডালের স্যুপ শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। এ ছাড়া, এই দুটি পানীয়ই হজমের জন্য দারুণ এবং হাঁপানির রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।
৩. বাটারমিল্ক ও দইচিকিৎসকরা এই সময়ে দুধের পরিবর্তে দই বা বাটারমিল্ক খাওয়ার পরামর্শ দেন। কারণ, দুধ সঠিকভাবে না ফোটালে এতে জীবাণু থাকতে পারে। অন্যদিকে, দই ও বাটারমিল্কে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে এবং অন্ত্রকে সুস্থ রাখে।
৪. তেতো স্বাদের খাবারকরলা, নিমপাতা, থানকুনি পাতার মতো তেতো খাবার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন থাকে যা শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে।
৫. আদা ও রসুনআদা ও রসুনের অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য জ্বর ও সর্দি-কাশি উপশমে দারুণ কার্যকর। আদা চা গলাব্যথা কমাতে সাহায্য করে। অন্যদিকে, রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। তাই খাবারের তালিকায় নিয়মিত আদা ও রসুন যোগ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ